• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

প্রতি উপজেলায় ১০ তরুণ পাচ্ছেন ১০ লাখ টাকা ঋণ, তালিকায় যাদের নাম

দেশ টিভি ডেস্ক
  ২৭ নভেম্বর ২০২৬, ১৪:২৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

তরুণ উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যবসা শুরু ও সম্প্রসারণে ‘উদ্যোগ’ কর্মসূচির প্রথম ধাপে ৬৪০ জন তরুণ উদ্যোক্তাকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। দেশের আট জেলার ৬৪টি উপজেলা থেকে ১০ জন করে এসব উদ্যোক্তাকে বাছাই করা হয়েছে। নির্বাচিতদের তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে নির্বাচিত উদ্যোক্তাদের তালিকা প্রকাশ করা হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

প্রথম ধাপে নির্বাচিত আট জেলা হলো ভোলা, ফেনী, মানিকগঞ্জ, ঝিনাইদহ, নওগাঁ, হবিগঞ্জ, নেত্রকোনা ও রংপুর। এসব জেলার প্রতিটি উপজেলার ১০ জন করে মোট ৬৪০ জন তরুণ এ কর্মসূচির আওতায় এসেছেন।

ঋণ পাবেন ১০ লাখ টাকা, অনুদানও মিলতে পারে

বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, নির্বাচিত উদ্যোক্তারা কোনো জামানত ছাড়াই সহজ শর্তে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলোর সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান বা প্রণোদনা পাওয়ার সুযোগ রয়েছে।

অর্থাৎ শর্ত পূরণ সাপেক্ষে একজন উদ্যোক্তা ঋণ ও অনুদান মিলিয়ে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। ঋণ ও অনুদানের অর্থ একসঙ্গে দেওয়ার কথা রয়েছে।

তবে এই অর্থ নির্ধারিত ব্যবসায়িক কাজে ব্যবহার করতে হবে এবং নিয়মিত ঋণের কিস্তি পরিশোধ করতে হবে। কেউ শর্ত ভঙ্গ করলে বা কিস্তি পরিশোধে ব্যর্থ হলে অনুদানের অর্থও ঋণ হিসেবে গণ্য হবে। সে ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ওই অর্থ আদায় করা হবে।

আবেদনের যোগ্যতা

এই কর্মসূচিতে আবেদনের জন্য তরুণদের বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা এবং বাস্তবায়নযোগ্য ব্যবসায়িক পরিকল্পনা থাকতে হবে।

তবে আগে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া ব্যক্তি, ঋণখেলাপি এবং সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা এ সুবিধা পাবেন না।

যেসব ব্যবসায় অগ্রাধিকার

কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মাছ ও পশুপালন, পর্যটন, হালকা প্রকৌশল এবং নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক ব্যবসাকে এ কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

এ ছাড়া তথ্যপ্রযুক্তিনির্ভর ব্যবসা, যেমন ই-কমার্স, অ্যাগ্রিটেক ও হেলথটেক খাতের উদ্যোক্তারাও এ কর্মসূচির আওতায় সহায়তা পাওয়ার সুযোগ পাবেন।

বাকি ৫৬ জেলার তরুণদের জন্যও সুযোগ

প্রথম ধাপে নির্বাচিত আট জেলার বাইরে দেশের বাকি ৫৬ জেলার উপজেলাগুলোতেও এ কর্মসূচির আওতায় আবেদনের সুযোগ রয়েছে।

আরও পড়ুন

সরকারিভাবে ৩৭০ জন শ্রমিক নেবে ব্রুনাই, আবেদন যেভাবে

৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

দেশজুড়ে চিরুনি অভিযান, মাঠে ১৬৮ প্লাটুন বিজিবি-আনসার

আগ্রহী তরুণরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল অথবা যেকোনো তফসিলি ব্যাংকের ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। প্রয়োজনীয় কাগজপত্রসহ নিজ নিজ উপজেলার যেকোনো ব্যাংক শাখায় আবেদন জমা দেওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

এমজে

  • তরুণ উদ্যোক্তা
  • ঋণ
  • বাংলাদেশ ব্যাংক
এ সম্পর্কিত আরও খবর
বিনা জামানতে মিলবে ২০ লাখ টাকা, যারা পাবেন
বিনা জামানতে মিলবে ২০ লাখ টাকা, যারা পাবেন
রিজার্ভ ৩৪.৩৮ বিলিয়ন ডলার
রিজার্ভ ৩৪.৩৮ বিলিয়ন ডলার
সাত মাসে ২৯৫ কোটি ডলারের বেশি বৈদেশিক ঋণ পরিশোধ করেছে সরকার
সাত মাসে ২৯৫ কোটি ডলারের বেশি বৈদেশিক ঋণ পরিশোধ করেছে সরকার
খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছুঁইছুঁই
খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছুঁইছুঁই
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X